বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী

কিশোরগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৪ বয়সী ৪০ জন বালক-বালিকাকে নিয়ে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ, টি-শার্ট ও সম্মানী তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। তিনি প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদ, টি-শার্ট ও সম্মানী তুলে দেন।

এর আগে গত ৮ অক্টোবর হ্যান্ডবল খেলোয়াড় বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. কামরুল হাসান মারুফ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী

 

আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কর্মসূচির প্রাথমিক বাছাইপর্বে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ২০ জন বালক ও ২০ জন বালিকাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পরে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থীকে এক মাস ধরে হ্যান্ডবল খেলার নিয়মকানুন, কৌশল ও প্রয়োজনীয় দক্ষতার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এম আব্দুল্লাহ, রিপেল হাসান ও সুমি আক্তার।

উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ডবল খেলার আগ্রহ ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com