রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ তাড়াইল উপজেলা কমান্ডের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান মিয়া, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি এনামুল হক ভূঁইয়া নজরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংবাদিক রবীন্দ্র সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশ এক গভীর সংকট থেকে রক্ষা পেয়েছিল। সেদিন সেনাবাহিনীর দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমে এসেছিল।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি দিবস নয়, এটি জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে।

এ সময় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com