সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সমবায় দিবস পালন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
তাড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রায় সমবায় দিবস পালন

‘করবো সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, বেকারত্ব দূর করা ও স্বাবলম্বী বাংলাদেশ গড়া সম্ভব। সমবায় সমিতিগুলোকে সততা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার আহ্বান জানান তারা। সভায় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ বিপুল সংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com