সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ভূমি বিরোধের নিষ্পত্তি করল জেলা লিগ্যাল এইড অফিস

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভূমি বিরোধের নিষ্পত্তি করল জেলা লিগ্যাল এইড অফিস

দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়ে চার ভাইয়ের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনতে সরেজমিনে মীমাংসা সভা করেছে কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস।

রোববার (১৫ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে এ মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আয়োজিত সভায় নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ স্বাগত সাম্য।

সভায় বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট চার ভাই ও অন্যান্য পক্ষের উপস্থিতিতে তাঁদের প্রাপ্য জমির সীমানা সরেজমিনে নির্ধারণ করা হয়। পরে নির্ধারিত সীমানা খুঁটি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় চার ভাই সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত পক্ষগুলো এবং স্থানীয় এলাকাবাসী জেলা লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগের প্রশংসা করেন। আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে সরেজমিনে উপস্থিত হয়ে বিরোধ নিষ্পত্তির এমন উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।

এ আপস-মীমাংসায় সহযোগিতার জন্য বিজ্ঞ আমিন কমিশনার, পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলা লিগ্যাল এইড অফিস।

দীর্ঘদিনের পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে জেলা লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com