সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁর ১নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
নওগাঁর ১নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নওগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে ঘোষণার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজীর নজিপুর হোটেল সংলগ্ন এলাকা থেকে এই অভিযান শুরু হয়। 
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এবং জেলা প্রশাসনের নবীন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
নওগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আদর্শ মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক এবং পরিচ্ছন্নতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযান চলাকালে ওয়ার্ডের বিভিন্ন দোকান ও রাস্তার পাশে জমে থাকা ও পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com