সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির দায়ে ২জনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৪৮ বার পড়া হয়েছে

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাজিতপুর সরারচর রেল স্টেশন এলাকায় টিকেট কালোবাজারি করার সময় মো: আলাল মিয়া (৩০) ও মো: জসিম উদ্দিন (৬০) নামে দুইজনকে আটক করা হয়েছে। আলাল উদ্দিন বাজিতপুর উপজেলার মীরেরগাঁও এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো: শামু মিয়া। জসিম উদ্দিনের পিতার নাম মৃত মো: কাজি মিয়া। সে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার বাসিন্দা।

দুপুরের দিকে ঐ অভিযানের নেতৃত্ত¦ দেন ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান চৌধুরী। প্রায় তিন ঘণ্টার অভিযানে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০৩টি আসন বিশিষ্ট ০৩ টি টিকিট উদ্ধার করা হয়।

উক্ত আসামীদেরকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান চৌধুরী তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ১নং আসামীকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ২নং আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com