শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান নিজের হাতে কেটে দিলেন এমপি ফজলে হুদা চীন সফরে ট্রাম্পের নিরাপত্তা সতর্কতা, উপহার ফেলে খালি হাতে ফিরেন ট্রাম্প বিষাক্ত গ্যাসেই ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু ডাকাতি করা গরুর মাংস ঢাকার সুপারশপে সরবরাহ, ৩ জন গ্রেপ্তার তাড়াইলে বিলুপ্তির পথে শিল্পকর্মের উজ্জ্বল নিদর্শন বাবুই পাখি ঠাডারকান্দা বাজার সংলগ্ন ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত

ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে হেঁটে চলার অধিকার নিশ্চিত করতে এবং জন্মগত ত্রুটি ‘ক্লাবফুট’ বা মুগুর পা সম্পর্কে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে ফেনীতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়ে ‘আর্লি ডিটেকশন অ্যান্ড রেফারেল (ইডিআর)’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনাইটেড পারপাস বাংলাদেশ-এর উদ্যোগে, মিরাকলফিট-এর আর্থিক সহায়তায় এবং ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়।

প্রশিক্ষণে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৮ জন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং ১৮ জন উপ-সহকারী মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ক্লাবফুট বা মুগুর পা বিষয়ে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দক্ষ করে তোলা। ক্লাবফুট শিশুদের একটি জন্মগত ত্রুটি, যেখানে পায়ের পাতা ভেতরের দিকে বাঁকানো থাকে। তবে জন্মের পরপরই এ সমস্যা শনাক্ত করা গেলে এবং বিনা অস্ত্রোপচারে ‘পনসেটি পদ্ধতি’র মাধ্যমে যথাযথ চিকিৎসা প্রদান করা হলে শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা জানান, তথ্যের অভাব বা চিকিৎসায় বিলম্ব হলে এ ধরনের ত্রুটি দীর্ঘমেয়াদে পঙ্গুত্ব ও সামাজিক বঞ্চনার কারণ হতে পারে। তাই দ্রুত সমস্যাটি শনাক্ত করে শিশুদের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে রেফার করার বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এস. এম. সোহরাব আল হোসাইন এবং উপজেলা সদরের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আকলিমা খাতুন।

ইউনাইটেড পারপাস ও ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সুমিত বণিক বলেন,
“এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ফেনীর প্রতিটি এলাকায় সঠিক তথ্য পৌঁছে দেওয়া। অবহেলা বা অজ্ঞতার কারণে কোনো শিশু যেন মুগুর পা নিয়ে কষ্ট না পায়, সেটিই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, জন্মের সঙ্গে সঙ্গেই এ ত্রুটি শনাক্ত করে শিশুকে দ্রুত বিশেষায়িত ক্লাবফুট সেন্টারে নিয়ে যাওয়াই চিকিৎসার প্রথম ধাপ।

মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আকলিমা খাতুন বলেন,
“চিকিৎসা চলাকালীন কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। নির্দিষ্ট নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিয়মিত ফলোআপ এবং সঠিকভাবে ব্রেস ব্যবহার না করলে পুনরায় পা বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে।”

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি ও রিসোর্স পার্সন ডা. এ. এস. এম. সোহরাব আল হোসাইন বলেন,
“মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি। তাদের সময়োপযোগী সচেতনতা ও সঠিক রেফারেল একটি শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে।”

তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে জন্মের পরপরই মুগুর পা আক্রান্ত শিশুদের শনাক্ত করা গেলে কোনো শিশুকেই শারীরিক অক্ষমতা নিয়ে বড় হতে হবে না।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীরা জানান, তারা এখন আত্মবিশ্বাসের সঙ্গে ক্লাবফুট আক্রান্ত শিশুদের শনাক্ত এবং যথাযথ স্থানে রেফার করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং ফেনী জেলায় মুগুর পা আক্রান্ত শিশুদের দ্রুত ও সফল চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আলাবক্স স্পেশালাইজড ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সেন্টারের পক্ষ থেকে আজিম উদ্দিন সোহাগ ও ইমদাদুল হক পাভেল উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com