শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
চীন সফরে ট্রাম্পের নিরাপত্তা সতর্কতা, উপহার ফেলে খালি হাতে ফিরেন ট্রাম্প বিষাক্ত গ্যাসেই ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু ডাকাতি করা গরুর মাংস ঢাকার সুপারশপে সরবরাহ, ৩ জন গ্রেপ্তার তাড়াইলে বিলুপ্তির পথে শিল্পকর্মের উজ্জ্বল নিদর্শন বাবুই পাখি ঠাডারকান্দা বাজার সংলগ্ন ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত মাঠে পড়ে ছিল বোর্ডফেরত এসএসসির ৫০ উত্তরপত্র ইরান ইস্যুতে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ডাকাতি করা গরুর মাংস ঢাকার সুপারশপে সরবরাহ, ৩ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
ডাকাতি করা গরুর মাংস ঢাকার সুপারশপে সরবরাহ, ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ থেকে ডাকাতি করা গরু জবাইয়ের পর মাংস ঢাকার বিভিন্ন সুপার শপে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। এক বছর আগে গরু ডাকাতির মামলার তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে সলঙ্গা থানার ওসি আলী আসলাম জানিয়েছেন শনিবার।

কারাগারে যাওয়ারা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে রিপন ওরফে হাসান (২৪), সুপার শপে মাংস সরবরাহকারী ঢাকার আশুলিয়া উপজেলার এনায়েতপুর এলাকার জুলমত খানের ছেলে জিয়া হোসেন (৪৫) ও তার সহযোগী কসাই পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জ গ্রামের বাসিন্দা ও আশুলিয়া উপজেলার এনায়েতপুর গোড়পীড় মাজার এলাকার ভাড়াটিয়া গোলজার সেখের ছেলে আব্দুল আলিম (৪২)।

ওসি আলী আসলাম বলেন, “২০২৫ সালের ১৭ এপ্রিল কোরবানীর ঈদের আগে চট্টগ্রামের বাসিন্দা আমানুল্লাহ উত্তরাঞ্চল থেকে ১৪টি ষাড় গরু ক্রয় করে পিকআপে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়ক এলাকায় ডাকাতরা ট্রাকের সাহায্যে পিকআপটি চাপা দিয়ে গতিরোধ করে।”

এরপর চালক, হেলপার ও গরুর রাখালদের হাত-পা বেঁধে গরুগুলো নিজেদের ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাত দল। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করেন ওই ব্যবসায়ী।

ওসি আলী আসলাম বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রিপন ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রিপনকে আদালতে হাজির করা হলে মহাসড়কে গরু ডাকাতি ও সুপার শপে মাংস বিক্রির পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”

সলঙ্গা থানা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক আসামির জবানবন্দি ধারণ করেন বলে জানান তিনি।

এরপর রিপনের দেওয়া তথ্যমতে সুপার শপে মাংস সরবরাহকারী জিয়া হোসেন ও তার সহযোগী কসাই আব্দুল আলিমকে নিজ নিজ এলাকার থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com