শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান নিজের হাতে কেটে দিলেন এমপি ফজলে হুদা চীন সফরে ট্রাম্পের নিরাপত্তা সতর্কতা, উপহার ফেলে খালি হাতে ফিরেন ট্রাম্প বিষাক্ত গ্যাসেই ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু ডাকাতি করা গরুর মাংস ঢাকার সুপারশপে সরবরাহ, ৩ জন গ্রেপ্তার তাড়াইলে বিলুপ্তির পথে শিল্পকর্মের উজ্জ্বল নিদর্শন বাবুই পাখি ঠাডারকান্দা বাজার সংলগ্ন ভাঙা কালভার্ট যেন মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ আওয়ামী লীগের কারণেই দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত

নওগাঁয় কৃষকের ধান নিজের হাতে কেটে দিলেন এমপি ফজলে হুদা

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নওগাঁয় কৃষকের ধান নিজের হাতে কেটে দিলেন এমপি ফজলে হুদা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাওড় ও প্রত্যন্ত অঞ্চলে একসময় তাল, নারিকেল ও সুপারি গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ত। তবে সময়ের পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে এখন সেই পরিচিত দৃশ্য অনেকটাই বিরল হয়ে গেছে।

পরিবেশবিদ ও পাখিপ্রেমীদের মতে, তালগাছ কমে যাওয়াই বাবুই পাখির সংখ্যা হ্রাসের অন্যতম কারণ। তারা মনে করেন, ব্যাপকভাবে তালগাছ রোপণ করা গেলে এই পাখির বিলুপ্তি রোধ করা সম্ভব।

স্থানীয় পাখিপ্রেমীরা জানান, গ্রামবাংলার প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাবুই পাখি আজ হারিয়ে যেতে বসেছে। একসময় গ্রাম-গঞ্জের তালগাছে সারি সারি ঝুলন্ত বাসা ছিল পরিচিত দৃশ্য, যা এখন আর তেমন দেখা যায় না।

‘বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই’—কবির এই কালজয়ী পঙ্‌ক্তি বাবুই পাখির শিল্পসত্তারই প্রতিফলন। নিপুণ কারিগরি আর সৃজনশীলতায় তৈরি তাদের বাসা সত্যিই বিস্ময়কর। খড়, ধানের পাতা, তালগাছের কচিপাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে তারা তৈরি করে ঝুলন্ত কুঁড়েঘর, যা প্রবল ঝড়-ঝঞ্ঝাতেও টিকে থাকে।

বাবুই পাখি শুধু শিল্পীই নয়, বরং তারা সমাজবদ্ধ জীবনযাপনের এক অনন্য উদাহরণ। একসাথে একটি গাছে দলবদ্ধভাবে বসবাস করে তারা সামাজিক বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করে।

স্থানীয়দের মতে, প্রায় এক দশক আগেও তাড়াইলের বিভিন্ন এলাকায় তাল, নারিকেল ও সুপারি গাছে প্রচুর বাবুই পাখির বাসা দেখা যেত। কিন্তু বর্তমানে তালগাছ উজাড় হওয়ায় তাদের আবাসস্থলও হুমকির মুখে পড়েছে।

এদিকে প্রচলিত একটি ধারণা রয়েছে—বাবুই পাখি নাকি রাতের বেলায় বাসা আলোকিত করতে জোনাকি ধরে রাখে। যদিও এ বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ সীমিত, তবুও এই বিশ্বাস গ্রামীণ লোককথার অংশ হয়ে আছে।

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক হারে তালগাছ রোপণের মাধ্যমে বাবুই পাখির আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com