মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন

প্রকাশ্যে বুবলীর সেই ভিডিও

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৬ বার পড়া হয়েছে

খোলামেলা পোশাক আর বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনা ঢাকাই সিনেমার আইটেম গানে নতুন কিছু নয়। কিন্তু এই চেনা পথ ছেড়ে ভিন্ন পথে হেঁটেছেন নির্মাতা কাজী হায়াৎ। কারণ তার নির্মিত ‘বীর’ সিনেমার আইটেম গানে চিত্রনায়িকা বুবলীকে উল্টোভাবে উপস্থাপন করেছেন।

এ গানের শুটিং চলাকালীন নানা গুঞ্জন উঠেছিল। কারণ শট শেষ হলেই বুবলী দ্রুত মেকআপ রুমে ঢুকে যেতেন। সেখানেও কড়া নিরাপত্তা ছিল। অবাক করার বিষয় হলো—বাইরে থেকেও সেই রুম তালা দেয়া ছিল! এ কারণে রহস্যটা আরো ঘনীভূত হয়েছিল। প্রশ্ন উঠেছিল বুবলীর কেন এই লুকোছাপা? অবশেষে এ প্রশ্নের জট খুলেছে।

গতকাল মুক্তি পেয়েছে সেই গানটি। এতে স্বল্পবসনা নয় বরং শালীন পোশাকে হাজির হয়েছেন বুবলী। কালো ফুল স্লিভ জামার সঙ্গে ওড়না দিয়ে তার শরীর ঢাকা। সিনেমার দৃশ্যে নতুনত্ব আনার জন্য এমন কস্টিউম ব্যবহার করা হয়েছে, যা প্রশংসার দাবিদার।

‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি সারা দেশে ‍মুক্তি পাবে। শাকিব খান-শবনম বুবলী এ পর্যন্ত ৯টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

দেখুন: ‘মিস বুবলী’ গান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com