সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’ হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার ঈদযাত্রায় ট্রেনে ২৫% বেশি টিকেট ছাড়া হয়েছে: রেলমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

আর মাত্র কয়েকদিন পর পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন হাট-বাজারের কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে তাদের কর্মব্যস্ততা।

কোরবানির ঈদে গরু-ছাগল জবাই ও গোশত কাটার জন্য দা, বঁটি, ছুরি, চাপাতিসহ নানা ধরনের ধারালো ধাতব হাতিয়ারের প্রয়োজন হয়। তাই এসব সরঞ্জাম তৈরি ও মেরামতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন কামাররা।

সোমবার (২৫ মে) সরেজমিনে তাড়াইল সদর বাজারের এলএসডি রোড এলাকার কামারপল্লী ঘুরে দেখা যায়, কয়লার চুলায় দাউদাউ আগুনে লোহা গরম করে দা, বঁটি, ছুরি ও চাপাতি তৈরির কাজ চলছে পুরোদমে। লোহার ওপর হাতুড়ির আঘাতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন শিল্পীরা। অনেকেই নাওয়া-খাওয়া ভুলে কাজ চালিয়ে যাচ্ছেন।

কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১২০ থেকে ২৪০ টাকা, দা ৪৫০ থেকে ৮০০ টাকা, বঁটি ৩০০ থেকে ৫৫০ টাকা, জবাইয়ের ছুরি ৫০০ থেকে ১ হাজার টাকা এবং চাপাতি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ওজন ও মানভেদে এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়।

কামারদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, ছুরি ও চাপাতির দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য ৩০ টাকা থেকে শুরু করে কাজের ধরন অনুযায়ী ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

চাপাতি বানাতে আসা হাবিবুর রহমান বলেন, “আগে যে চাপাতি ৩০০-৪০০ টাকায় পাওয়া যেত, এখন নিজের লোহা দিয়েও ৫৫০ টাকা খরচ হচ্ছে।”

বঁটি বানাতে আসা হারুন মিয়া বলেন, “আগে ১৫০-২০০ টাকায় বঁটি বানানো যেত, এখন ৩০০-৩৫০ টাকা লাগছে।”

নিজের লোহা দিয়ে চাপাতি বানাতে আসা হাবুল মিয়া বলেন, “লোহা নিজে দিলেও মজুরি ২০০-২৫০ টাকা চাচ্ছে। তারা বলছে কয়লার দাম বেড়েছে।”

তাড়াইল বাজার এলএসডি রোড কামারপল্লীর কামার দীরেন্দ্র চন্দ্র দে বলেন, “সারা বছর তেমন কাজ থাকে না। কোরবানির ঈদের সময়ই আমাদের কাজের চাপ ও বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। ঈদ যত ঘনিয়ে আসে, ততই ব্যস্ততা বাড়ে।”

আরেক কামার দেবানন্দ দে বলেন, “কোরবানির আগে কসাই, কৃষক ও সাধারণ মানুষ হাতিয়ার তৈরি ও কিনতে ভিড় করেন। এই সময়টাতেই যা আয় হয়, বছরের বাকি সময়ে তেমন কাজ থাকে না। এখন বাজারে আমদানিকৃত হাতিয়ারের কারণে আমাদের তৈরি পণ্যের চাহিদাও কমে গেছে।”

তিনি জানান, পূর্বপুরুষদের এ পেশা ধরে রাখা এখন দিন দিন কঠিন হয়ে পড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com