মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন

তাহসানের মতো ‘হ্যান্ডসাম’ হতে প্লাস্টিক সার্জারি করাবেন মিথিলার স্বামী সৃজিত!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ভালোবাসা দিবসের আগের দিন বর্তমান স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে টুইটারে একটি স্ট্যাটাস দেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তার সেই স্ট্যাটাসের নিচে মিথিলা ও সৃজিতকে ট্যাগ করে একটি মন্তব্য করেন আলিম নামের এক বাংলাদেশি যুবক।

আলিম লেখেন– ‘তাহসানের মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছে।’

মিথিলা এই টুইটের কোনো জবাব না দিলেও তার স্বামী সৃজিত ঠিকই ওই ব্যক্তিকে একহাত নিলেন।

সৃজিতের জবাব– ‘আমি জানি, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দুটোর জন্যই টাকা জমাচ্ছি।’

কিছু দিন আগেই পার হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই প্রেমের মৌসুমে সৃজিত আপাতত রয়েছেন শ্বশুরবাড়ি, ঢাকাতেই।

আর বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরিচালক মন খুলে শেয়ার করেছেন মিথিলার সঙ্গে প্রথম আলাপ থেকে বিয়ের নানা অজানা তথ্য।

প্রসঙ্গত জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।

দ্বিতীয় বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার বেশ কিছু অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com