কিশোরগঞ্জের ইটনার দক্ষিন রাজীর বাজার এলাকা থেকে ৪৮০ পিস ইয়াবা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে নয়টায় ইটনা উপজেলার দক্ষিণ রাজীর বাজার এলাকা হতে মো: ওয়াসিম (৩০) কে আটক করা হয়। সে উপজেলার রায়টুটি পঁচাশিয়া এলাকার মত আনামত মিয়ার ছেলে। কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ সময় তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ হতে ২টি (দুই) নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ৪৮০ (চারশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইয়াবা ব্যবসায়ী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।