বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ট্রাক থামিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি পালসার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যান, তিনটি শাবল, দুটি ধারালো হাসুয়া, একটি হ্যাকসো ব্লেড, একটি বেল্ট, দুটি টর্চলাইট এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের সান্তাহার মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বাসিন্দা আজাহার আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), আবু হোসেন (৩৫), হাসান (৩০) এবং বগুড়া জেলার গাবতলী থানার বাসিন্দা জনি (৩২), হামিদুল ইসলাম (৩২)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার মোড়ে সোমবার রাত ৩টার দিকে আটকরা সহ অজ্ঞাত আরও ১০-১২ জন নম্বরবিহীন সামনের কাঁচ ভাঙা একটি ট্রাক নিয়ে অবস্থান করছিল। এক অটোরিকশা চালক বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে পুলিশের তিনটি টহল টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা বগুড়া, জয়পুরহাটসহ এই অঞ্চলে ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়া তারা মাটির গভীরে বিটিসিএলের ইন্টারনেটের তার চুরির কাজে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নতুনভাবে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। জেলা পুলিশ সড়কে ডাকাতি রোধ এবং জানমালের নিরাপত্তা দিতে সবসময় তৎপর রয়েছে। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) প্রদীপ ব্যানার্জিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com