কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফের হাতে আটক হয়েছেন শিহাব আহমেদ নামে এক কারারক্ষী।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও শিহাব আহমেদ লাইন ভেঙে প্রভাব খাটিয়ে আগে তেল নেওয়ার চেষ্টা করেন।
এসময় সেখানে দায়িত্বরত ইউএনও মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর না থাকায় তার কাছে কাগজপত্র দেখতে চান, যা দেখাতে তিনি ব্যর্থ হন।
পরবর্তীতে তাকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়।
জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানিয়েছেন, অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।