শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জাহাঙ্গীর উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে তার বন্ধু মৃদুল ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃদুলও রাশিয়ার সেনাবাহিনীর একটি ক্যাম্পে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্র ও মৃদুলের ভিডিও বার্তা থেকে জানা যায়, গত ১৮ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় চার বাংলাদেশি হতাহত হন। এতে জাহাঙ্গীরসহ তিনজন নিহত এবং একজন আহত হন। নিহত অন্য দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান।

মৃদুল অভিযোগ করেন, আরাফা আল মনোয়ার এজেন্সির প্রতারণার কারণেই তারা রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছেন।

জাহাঙ্গীরের ফুফাত ভাই মো. রমজান জানান, সাড়ে তিন মাস আগে চাকরির প্রলোভন দেখিয়ে একটি এজেন্সি তাকে রাশিয়ায় নিয়ে যায়। প্রথমে পিগ ফার্মে কাজ করানো হয়। পরে রেস্টুরেন্টে চাকরির আশ্বাস দিয়ে জাহাঙ্গীরসহ সাতজনকে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সেখানে জোরপূর্বক নিয়োগ ও প্রশিক্ষণের পর যুদ্ধে পাঠানো হয়।

জাহাঙ্গীর ছিলেন তিন ভাইবোনের মধ্যে বড়। দুই বছর আগে তিনি বাবাকে হারান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

জয়কা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির ঘটনায় শোক প্রকাশ করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, পরিবারের সঙ্গে কথা বলে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com