শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল
নওগাঁর বদলগাছীতে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ খাদ্যশস্য (চাল) জালিয়াতির ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তবে ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে। অন্যথায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ভিজিএফের চাল বিতরণের সরকারি তালিকায় যাদের নাম নেই, তাদের নামেও কার্ড ইস্যু করা হয়েছে। শুধু তাই নয়, মূল উপকারভোগীদের অনুপস্থিতিতে অন্য ব্যক্তিদের দিয়ে ভুয়া টিপসই ও স্বাক্ষরে চাল তুলে নেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যের প্রত্যক্ষ নির্দেশে ও যোগসাজশেই এই জালিয়াতির চক্রটি কাজ করছে।

চাল বিতরণ কেন্দ্রে উপস্থিত সচেতন নাগরিক ও বঞ্চিত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে একজন প্রকৃত অভাবী মানুষ এক বস্তা চালের জন্য হাহাকার করছে, সেখানে প্রভাবশালীদের ছত্রছায়ায় একেকজন ব্যক্তি দুই থেকে তিনটি করে কার্ড হাতিয়ে নিয়েছে। কার্ড বিতরণে এই চরম অনিয়মের কারণেই ইউনিয়নের বহু প্রকৃত গরিব ও দুস্থ পরিবার সরকারি এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। ভিজিএফের চাল চুরির এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল এবং এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি করলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা তদন্ত কমিটি গঠন করতে দেখা যায়নি। প্রশাসনের এমন রহস্যজনক নীরবতায় ক্ষুব্ধ সচেতন মহল।

চাল তুলতে আসা সন্ধ্যা রানী নামে এক নারী জানান, মাজেদ নামের এক ব্যক্তি তাকে কার্ড দিয়েছেন। মাস্টাররোলে তার নাম আছে কি না, তা তিনি জানেন না। একই অবস্থা চাল নিতে আসা মজিদ ও হাবিল হোসেনের। চেয়ারম্যান-মেম্বারদের দেওয়া কার্ড নিয়ে তারা চাল তুলতে এসেছেন, তবে তালিকায় তাদের নাম আছে কি না বা কেন অন্যের নামে টিপসই দিচ্ছেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পেরে তারা এড়িয়ে যান।

স্থানীয় জনগণের দাবি, সরকারি চাল নিয়ে এই ধরনের জালিয়াতি ও গরিবের হক আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গরিব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আশরাফুল নয়ন বলেন, আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভিজিএফ চাল আত্মসাতের ঘটনা আগেও একবার হাতেনাতে ধরেছিলাম। সে সময় উপজেলা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। চেয়ারম্যান কিভাবে চাল বিতরণ করতে হয় বুঝতে পারেননি বলে মাফ চেয়েছিলেন। এরপরও তার বিরুদ্ধে বারবার ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি যে গরিবের চাল আত্মসাতকারী, তা প্রমাণিত। আমি প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, পুনরায় তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহসানুল মাহমুদ বলেন, ঈদ উপলক্ষে এবার নতুন মাস্টাররোল তৈরি করা হয়েছে। আমরা সরাসরি কোনো কার্ড বিতরণ করিনি, কার্ড বিতরণ করেছেন চেয়ারম্যান ও মেম্বাররা। কার্ড নিয়ে এসে যারা চাল নিচ্ছেন, তালিকায় তাদের নাম আছে কি না, তা চেয়ারম্যান-মেম্বাররাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি লাইনটি কেটে দেন।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com