শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত কিশোরগঞ্জের জাহাঙ্গীর রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ কয়েক ঘণ্টার মধ্যে স্বাক্ষরিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে ‘স্মার্ট নিরাপত্তা গ্রিড’ চালু করবে ভারত পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ তাড়াইল থেকে কেন্দুয়া যাতায়াতের সড়কটি পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পরিণত নওগাঁর বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের ঈদুল আজহার ভিজিএফ চাল জালিয়াতির ভিডিও ভাইরাল নওগাঁয় রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু

থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার অভিযোগ তুলে মামলা গ্রহণ না করার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২২ মে) ঝিনাইদহে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন পাটওয়ারী।

নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক পোস্টে পাটওয়ারী বলেন, থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তার ভাষায়, দলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, আইনমন্ত্রীর নিজ এলাকাতেই যদি আইনের শাসন অনুপস্থিত থাকে, তবে পরিবর্তন শুরু হওয়া উচিত স্থানীয় পর্যায় থেকেই।

মামলা না নেওয়ার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে জনসাধারণকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় তিনি থানাগুলো ও পুলিশ প্রশাসনের সংস্কারের দাবি জানিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com