শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১। আর সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হল ৫০৩ জনের।

মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর তিন মাস বয়সী আরাবি আহমদ সিলেট নগরীর শাহপরাণ এলাকার রফিকুল ইসলামের ছেলে। একই জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার দশ মাস বয়সী শিশু আবিদ সাবলু মিয়ার ছেলে। তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেশ রায়ের ছেলে ছয় মাস বয়সী শিশু নিলয় রায়।

আরেকজন হল-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপেজলার ফারুক মিয়ার ছেলে পাঁচ মাস বয়সী শিশু নাফি ইসলাম।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮। তাদের মধ্যে সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী ভর্তি আছেন। তাদের সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন চিকিৎসাধীন। বাকিরা বিভাগের সরকারি চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে।

চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। হাম রোগে আক্রান্তদের চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয়ছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্তদের মধ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com