বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে সপ্তাহব্যাপী নানা আয়োজনে পালিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল – “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিবের সভাপতিত্বে এবং উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানুর রহমান শুভ এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তানভির আহম্মেদ সিদ্দিকী। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরের শক্তি বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ক্ষয়পূরণে প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com