সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাকুন্দিয়া উপজেলাতে ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিতরণ কার্যক্রমের শুরুতে উপজেলার কৃষির আবাদ, উৎপাদন ও সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম। তিনি জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিনামূল্যে প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন (ভিপি), মো. আব্দুস ছাত্তার, মো. এরফান উদ্দিন, মো. এমদাদুল হক মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com