মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল হেকিম দিদার নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পরিকল্পিতভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

আহত আশরাফুল হেকিম দিদার উপজেলার দিগদাইড় ইউনিয়নের কল্লা দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম মিয়ার ছেলে। তিনি করিমগঞ্জ উপজেলার বালিখলা নৌ-ঘাটে টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন এবং গত বছরের ১ নভেম্বর অবসরে যান।

ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রতিপক্ষের হুমকি ও ভয়ের কারণে এখনো মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবার। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পিয়াস, শামীম ও নুরুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দিদারের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তারা নিয়মিত হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম বলেন, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। সাত দিন পার হলেও ভয়ের কারণে কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি।”

আহত আশরাফুল হেকিম দিদার বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম, তার ছেলে পিয়াস ও শামীমসহ ১৫-২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। তারা তাকে ও পরিবারের সদস্যদের ওপরও হামলা করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com