মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি নিকলীতে আগাম বন্যার শঙ্কা, অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি; দুশ্চিন্তায় কৃষক মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না: সংসদে ফজলুর রহমান হরমুজ প্রণালি অবরোধ: ইরানি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যুহাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ‘ওসি’ পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের টার্গেট করছে চক্রটি।

গত ২৪ এপ্রিল রাতে হিজলীয়া গ্রামে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারক চক্রটি বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং স্কুল শিক্ষকদের মুঠোফোনে কল দিয়ে নিজেদের পাকুন্দিয়া থানার ওসি পরিচয় দিচ্ছে। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করছে।

চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জমসেদ আলী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে তার নম্বর সংগ্রহ করে তাকে ফোন দেওয়া হয়। মান-সম্মান ও আইনি ঝামেলার ভয়ে তিনি প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন।

হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান গোলাপ জানান, চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে তাকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো ফোন পেলে আতঙ্কিত না হয়ে সরাসরি থানায় যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে। কোনো অবস্থাতেই ফোনে টাকা লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com