সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দায়িত্বে ঢাকায় তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একসময় তৃণমূল কংগ্রেস-এর হয়ে রাজনীতি করেছেন এবং সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করেছে।

এমন প্রেক্ষাপটে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোকে কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com