সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল টাইগাররা টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন অপরিকল্পিত স্লুইসগেট ও খাল দখলে হোসেনপুরের ৮ বিলে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে হাজার হেক্টর ফসল তাড়াইলে চার মাস পর কিশোরীর লাশ কবর থেকে উত্তোলন, রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ মুক্তিযুদ্ধের ইতিহাস কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই চক্রের মূল হোতা বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে নদী ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিলেন।

প্রশাসনের নজরদারি উপেক্ষা করে এবং কথিত কিছু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করে এ কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তবে সোমবারের অভিযানে তার এই অবৈধ তৎপরতায় বড় ধরনের ধাক্কা দেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমের আগে নদীতীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছিল।

জনস্বার্থে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারিসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, “পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও পুনরায় যেন অবৈধ বালু উত্তোলন শুরু না হয়, সে জন্য স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com