সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুস সাত্তার আর নেই

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা দামিহা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সাত্তার (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৮ টা ১৫  মিনিটের সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইউপি সদস্য আবদুস সাত্তারের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা খারাপ হলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আবদুস সাত্তার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের বাসিন্দা ছিলেন।

তিনি দামিহা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। মৃত্যুর সময় তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুজ্জামান নবাব গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com