মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সংরক্ষিত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতারের নেতৃত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার।

তিনি বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। সরকার ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর, আধুনিক ও স্বচ্ছ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমানে নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যেই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগরকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনিছুজ্জামান সুমন, রাউতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়ালিউর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রতনসহ গণমাধ্যমকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com