কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর পাকুন্দিয়া উপজেলা কার্যালয়ে ৪৬ জন ভাতাভোগী সদস্যের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেন আব্দুল আলীম।
এ সময় উপস্থিত ছিলেন আফসানা কানিস, উপজেলা প্রশিক্ষক সোহেল রানা ও ইতি আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ শেখ ফরিদ, সহকারী কোম্পানি কমান্ডার রূপক চন্দ্র বিশ্বাস, পৌরসভা ও নয়টি ইউনিয়নের প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডারসহ অন্যান্য সদস্যরা।