বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০ তাড়াইলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম: পরিবারে চরম আতঙ্ক কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামনে পড়া এক স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার কবির (২৬), বত্রিশ এলাকার পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে তিন বছরের আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকার ইকরা (১৩) উল্লেখযোগ্য। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস শ্রীরামদী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সামনে এক স্কুলছাত্রী চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে ১০ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com