কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মোঃ আমিন রহমান পুলিশের পক্ষ থেকে নিকলী উপজেলার করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন ও হিজরা শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নিকলী থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তিনফুট দুরত্ব বজায় রেখে নিকলী থানা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, (নিকলী-বাজিতপুর) অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মোঃ আমিন রহমান, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকী ও থানার আফিসারগণ প্রমূখ।।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার কর্মহীন,হিজরা ,প্রতিবন্ধী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, তৈলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।