শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

২০২০ সালের সবচেয়ে বিপজ্জনক অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করেছেন তা পুনরায় খেয়াল করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সিকিউর ডি’র বিশেষজ্ঞরা গুগল প্লে স্টোরে একটি ভিডিও অ্যাপের সন্ধান পেয়েছেন। অ্যাপটি আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। উদ্বেগের ব্যাপার, গুগল প্লে স্টোর থেকে ‘স্ন্যাপটিউব’ নামের এই অ্যাপ ইতোমধ্যে প্রায় ৪ কোটি বার ডাউনলোড হয়েছে।

 

বিশেষজ্ঞরা এই অ্যাপকে ২০২০ সালে এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক অ্যাপ হিসেবে অভিহিত করেছেন। এটি ব্যবহারকারীদের প্রিমিয়াম পরিষেবা কেনার জন্য প্ররোচিত করে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, অ্যাপটির মারাত্মক ম্যালওয়্যারগুলো মোবাইলের ইন্টারনেট ডেটা ফুরিয়ে ফেলে।

তাই ফোনে ‘স্ন্যাপটিউব’ অ্যাপ থাকলে তা দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সিকিউর ডি’র বিশেষজ্ঞরা।

 

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপস ঠেকাতে দীর্ঘদিন থেকেই কাজ করছে গুগল। কিন্তু সাইবার অপরাধীরা ম্যালওয়্যার বা গোপন কোড ব্যবহারসহ নানা কৌশলে ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়। আর প্রতিনিয়ত এমন ঘটনা বেড়েই চলেছে। গুগল সর্বোচ্চ সতর্ক থাকার পরও প্লে স্টোরে নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রায়ই ক্ষতিকর অ্যাপসের সন্ধান পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com