শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

হঠাৎ গরুশূন্য হাট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটগুলো বৃহস্পতিবার জমজমাট বিকিকিনির পর হঠাৎ করেই কোরবানির পশুশূন্য হয়ে পড়েছে। গরু ব্যবসায়ী এবং হাট সংশ্লিষ্টরা বলছেন, হাটে আসা প্রায় ৮৫ ভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় আনেকেই এবার পছন্দসই পশু কিনতে পারবেন না।

ফতুল্লা হাটের ব্যাপারী মফিজ আলী বলেন, বৃহস্পতিবার দুপুরের পর গরু বেচাকেনা শুরু হয়। সন্ধ্যার মধ্যেই আমরা সব গরু বিক্রি শেষ করে ফেলেছি। এবারের মতো লাভে গরু কখনো বিক্রি করিনি।

হাটে গরু না পেয়ে ক্রেতা ইমরান বলেন, আমি শহরের মিশনপাড়া এলাকায় থাকি। রাত ৮টার পরই পরিচিতজনদের কাছে শুনতে পাই হাটে নাকি কেনার জন্য কোনো গরু পাওয়া যাচ্ছে না। শুক্রবার আমার গরু কেনার কথা। রাতেই খবরটা শোনার সঙ্গে সঙ্গে ফতুল্লা, কয়লাঘাট, জালকুড়ি, সাইনবোর্ড হাটে যাই। কিন্তু হাট ঘুরে কোথাও গরু পাইনি।

 

পুলিশ সদস্য মো. নাজমুল হাসান নাসিম বলেন, পাগলা (তালতলা), আলীগঞ্জ গরুর হাট ঘুরলেও কোন গরু পাইনি। পরবর্তীতে শনির আখড়া হাট থেকে একটি গরু ক্রয় করি। ওই হাটেও বেশিরভাগ গরু শেষ।

 

রাতভর ফতুল্লার ডিআইটি মাঠের হাট, সৈয়দপুর কয়লাঘাট, দুই নম্বর ঢাকেশ্বরী, জালকুড়ি, চিত্তরঞ্জন, আলীগঞ্জ, সিদ্ধিরঞ্জ ছয় নম্বরসহ বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে শত শত ক্রেতার। তবে, কোনো হাটেই পর্যাপ্ত পশুর দেখা মেলেনি। দুই-একটি হাটে গরু থাকলেও ছোট গরুর দাম হাঁকানো হচ্ছে লাখ টাকার ওপরে। ক্রেতারা অনেকে তাও কিনে নিয়ে যাচ্ছেন। তবে, বেশিরভাগ ক্রেতাই ঢাকামুখী রওয়ানা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com