মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এবার করোনায় আক্রান্ত মাশরাফীর বাবা-মা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার পিতা বঙ্গবন্ধু স্কোয়াড, নড়াইলের সভাপতি গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়াসহ নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১জনের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, নতুনদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন ও কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।

 

তিনি বলেন, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা বঙ্গবন্ধু স্কোয়াডের সভাপতি গোলাম মোর্ত্তজা স্বপনসহ তার পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন বলেন, নড়াইল জেলায় এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২৭জন পুলিশ সদস্য, ২৯জন সেনা সদস্য ও ১৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫৩জন, সর্বমোট ৮৯৬নের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইলের পুলিশ সুপার ও ১২চিকিৎসকসহ ৫৬৪জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২জন মারা গেছেন।

 

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২৫জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্ আছেন ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন। পরদিন তার ফল আসে পজিটিভ। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করেও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া এমপি মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা সিজার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com