সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতকরণের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান ফখরুলের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুয়োগ নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনিসহ তার দল।

আজ রোববার দুপুরে বিএনপির দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন মীর্জা ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলেএই নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে। যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।

তিনি আরে বলেন, ‘আমরা আশা করি, আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠির পক্ষে কাজ করবেন না।’

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোন ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাঁদের সুনাম ক্ষুণ্ন হতে পারে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com