সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের চূড়ান্ত পরাজয় হবে : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে। আজ রোববার দুপুর ১২টায় নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সেনবাগ বাজারের পাইলট হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে হারার আগে হেরে গেছে। আর আওয়ামী লীগ জেতার আগে জিতে যায়। আপনাদের (আওয়ামী লীগ) কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না। আওয়ামী লীগের একমাত্র দোষ, তারা জেতার আগে জিতে যায়। মনে রাখবেন, এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে।’

বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। বিএনপির এই রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতায় আসলে রক্ত গঙ্গা হবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। এই আলোর পথকে আরো উন্নত করতে হবে। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক ভূঁইয়া, লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com