মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

এশিয়ার বন্যাকবলিত দেশগুলোকে সহায়তা করবে জাতিসংঘ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ, ভারত ও ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াসহ এশিয়ার বন্যাকবলিত দেশগুলোতে মঙ্গলবার স্বেচ্ছায় সহায়তার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ।

 

এবার বাংলাদেশ ভয়াবহ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যার মুখোমুখি হয়েছে। দেশের চারভাগের এক ভাগ বন্যায় প্লাবিত হয়েছে বলে জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয়ের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়েছে। এটি বলছে, বন্যায় ৫৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৩৫ জন মানুষ মারা গেছে।

মানবিক সহায়তা প্রদানকারী পার্টনাররা বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে মানুষকে খাবার, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করে যাচ্ছে। জাতিসংঘের মানবিকতা সমন্বয় বিষয়ক কার্যালয় বলছে, বাংলাদেশের ১ মিলিয়ন মানুষকে সহায়তা দিতে ৪০ মিলিয়ন ইউএস ডলার পরিকল্পনা নেয়া হয়েছে। এই সহায়তার আওতায় আসবে নারী ও শিশু যারা প্রাকৃতিক দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে আছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচ জেলায় বন্যায় প্রাণ গেছে সাতজনের। এনিয়ে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com