মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

থামছে না মৃত্যুর মিছিল, দেশে করোনায় আরও ৩২ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন আর মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ৬৫৭ জনের।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৮ টি নমুনা নমুনা পরীক্ষা করে নতুন ২ হাজার ২৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com