মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

মক্কা-মদিনার দুই মসজিদে উচ্চপদে ১০ নারী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদে ১০ নারীকে নেতৃস্থানীয় পদে নিয়োগ দেয়া হয়েছে৷ নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ খবর ডয়চে ভেলের।

ইসলামিক রাজ্যটিতে ধর্মীয় প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীদের নিয়োগ দেয়ার ঘটনা বিরল৷ তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে কয়েক বছর ধরেই নারীদের গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালু বেশ কিছু তুলনামূলক উদারপন্থি উদ্যোগ নেয়া হয়েছে৷

মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ দেয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া বলে মনে করছেন অনেকে৷ এই ১০ নারীকে দুই মসজিদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে৷

দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে কয়েকজনকে প্রশাসনিক পদেও নিয়োগ দেয়া হয়েছে৷ এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই নিয়োগের উদ্দেশ্য ‘‘সৌদি নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ক্ষমতায়ন করা৷” সৌদি গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেও ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে এই দুই মসজিদের বিভিন্ন পদে৷

 

সৌদি অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ ভিশন ২০৩০ গ্রহণ করেছেন৷ নারীর চাকরির ক্ষেত্র সম্প্রসারণও এর মধ্যে অন্যতম৷ সৌদি সরকারের হিসেব অনুযায়ী ২০১৫ সালে দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ছিল আট লাখের একটু বেশি৷ ২০১৯ সালে তা ১০ লাখ ছাড়িয়েছে৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com