মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

শনিবার থেকে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলো আগামী শনিবার থেকে খুলে দেয়া হচ্ছে। দীর্ঘ পাঁচ মাস তিন দিন বন্ধ রাখার পর চট্টগ্রামের জেলা প্রশাসন ১৬টি শর্তে চিড়িয়াখানাসহ অন্যান্য সকল বিনোদন কেন্দ্র আগামী শনিবার (২২ আগস্ট) খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ বছরের ১৮ মার্চ থেকে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ‘চট্টগ্রাম জেলা কমিটির’ এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।

 

ইলিয়াস হোসেন জানান, ‘আগামী শনিবার থেকে ১৬টি শর্তে বিনোদন কেন্দ্রগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ক্রমাগত কমতির দিকে থাকায় চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছি।’ তবে স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে চলতি সালের ৮ মার্চ সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। ওই দিন তিনজন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার ১৬ মার্চ দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ছুটি পেয়ে পরেরদিন ১৭ মার্চ বিনোদন কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়ে জনসাধারণ।

 

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক সমালোচনার ঝড় উঠলে পরদিন ১৮ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা প্রশাসন যৌথ সিদ্ধান্তে বন্দর-নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিষতলা, ডিসিহিল, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সসহ সব বিনোদনকেন্দ্র বন্ধ করে দেয়া হয়।

 

এর পাশাপাশি আনোয়ারার পারকি সৈকত, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়েরি পার্ক, সীতাকুন্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেকসহ সব বিনোদন কেন্দ্রই লক-ডাউনের আওতায় আনা হয়।

 

প্রশাসন শুধু বিনোদন কেন্দ্রগুলোর ওপরই নিষেধাজ্ঞা জারি করে থেমে থাকেনি। পরবর্তীতে একে-একে বন্ধ করা হয় নগরীর রেষ্টুরেন্ট, আবাসিক হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টারগুলোও।

 

প্রশাসনের পক্ষ থেকে দেশ ও জাতির স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলারও আহ্বান জানানো হয়। সেসময় থেকে সামাজিক অনুষ্ঠানে লোকসমাগমে যে নিষেধাজ্ঞা তা এখন পর্যন্ত বলবৎ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com