মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : মিলার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুযোগ করে দিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

রাজধানী ঢাকায় এক ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি বলেন, নিউইয়র্ক, জেনেভা, হেগ এবং এ অঞ্চলেও চাপ প্রয়োগের পদক্ষেপ অবশ্যই নেয়া উচিত। তিনি আরও বলেন, মিয়ানমারে মানবিক সহায়তার জন্য নির্বিঘ্নে প্রবেশাধিকারের ওপর জোর দেয়া, যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি বজায় রাখার জন্য রাজনৈতিক সংলাপের আয়োজন করা উচতি।

 

আমেরিকার রাষ্ট্রদূত মিলার বলেন, মানবিক সহায়তা প্রদান, কূটনৈতিক চাপ প্রয়োগ এবং রোহিঙ্গা সংকটের আঞ্চলিক ও বৈশ্বিক সাড়াদানে অনুঘটক হিসেবে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের নেতৃত্ব দেয়া অব্যাহত রাখবে।

 

প্রাতিষ্ঠানিক বৈষম্য ও অবিশ্বাসের সমাধানে রাখাইন রাজ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের জন্য কফি আনানের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য নব উদ্যোগের প্রতি জোর দেন তিনি।

 

 

সোমবার কানাডিয়ান হাইকমিশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ-এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (সিআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিআইপিজি) রোহিঙ্গা সংকট নিয়ে এ ওয়েবিনারের আয়োজন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com