সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

করিমগঞ্জে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

করিমগঞ্জে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলার গাংগাইল নতুন মসজিদ সংলগ্ন পাঁকার রাস্তার উপর দুই জন অজ্ঞাত ব্যক্তিকে বস্তাহাতে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে র‌্যাবের গাড়ি থামানো মাত্র দুই জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় এক জনকে আটক করা হয় এবং অপর জন পালাতে সক্ষম হয়।

 

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা বস্তার ভিতর হতে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম মোঃ মাজহারুল ইসলাম (১৭), পিতা- গুনু মিয়া, সাং-গাংগাইল, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ এবং পলাতক আসামী মোঃ জিনু মিয়া (৩২), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-গাংগাইল, থানা-করিমগঞ্জ ও জেলা-কিশোরগঞ্জ।

 

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে এবং পলাতক আসামী মোঃ জিনু মিয়া (৩২) পরস্পর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com