শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

কিশোরগঞ্জে সড়ক প্রকল্প ও সেনানিবাসের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইনে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক প্রকল্প ও মিঠামইন সেনানিবাসের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ শুরু হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব চেক বিতরণ করা হয়। দীর্ঘ আড়াই বছর পর সেই ক্ষতিপূরণের টাকার চেক মঙ্গলবার থেকে বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়–য়া ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। দুপুরে মিঠামনে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল হক, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের প্রাক্তন প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, অল ওয়েদার রোডের জন্য অধিগ্রহণ করা ২২৬ একর জমির জন্য ক্ষতিপূরণ বাবদ ৮৭৮জনকে দেওয়া হচ্ছে ২৩ কোটি ৪৫ লাখ টাকা। তাদের পুনর্বাসনের জন্য দেওয়া হচ্ছে আরো ২৩ কোটি টাকা। আর মিঠামইন সেনানিবাসের জন্য অধিগ্রহণ করা ২২৫ দশমিক ৫৪ একর জমির জন্য ৫২১জন ক্ষতিগ্রস্তকে দেওয়া হচ্ছে ৪৯ কোটি ২৭ লাখ টাকা। আনুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানে ৯৮জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৬ কোটি টাকার চেক বিতরণ করা হয়। বাকিদের টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এসব জমিতে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় প্রায় ৩০কিলোমিটার ‘অলওয়েদার’ সড়ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com