সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

বিএনপির প্রার্থিতা পেলেন কন্ঠশিল্পী বেবী নাজনীন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চারদিন পূর্বে এসে বিএনপির প্রার্থিতা পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করায় সেখানে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন তিনি।

গতকাল মঙ্গলবার বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে বেবী নাজনীনের মনোনয়ন চূড়ান্ত করেন।

চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছেন। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com