শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। যদিও এখনো এর বাজারে আসার দিনক্ষণ ঠিক হয়নি, তারপরও কেমন হবে নতুন আইফোন ১২ প্রো ম্যাক্স-তা নিয়ে মোবাইলপ্রেমীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ইতোমধ্যে আইফোনের নতুন মডেলের কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ফিলিপ করোই ও এক্সডিএ ডেভেলপের ম্যাক্স ওয়েনব্যাচ।

 

তারা বলছেন, আইফোন ১২ মডেলের অন্যান্য ফোন অপেক্ষা ভিন্ন মডেলে আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। তাদের মতে, অ্যাপলের নতুন আইফোনে থাকছে ২০২০ সালের সেরা ফিচার।

ইউটিউবার করোই বলছেন, ৬.৭ ইঞ্চির বিশাল আকৃতির আইফোন (১২ প্রো ম্যাক্স) হবে চলতি বছরের সেরা চমক। এর ডিসপ্লেটা হবে চমৎকার এবং ক্যামেরাটাও হবে দারুণ। আইফোনের ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স মডেলের মধ্যে ডিভাইসগত তেমন কোনো পার্থক্য নেই। তবে আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স হবে একটু অধিকতর ভিন্ন। তবে এই ভিন্নতা ঠিক কেমন হবে তা ফাঁস করেননি ইউটিউবার ফিলিপ করোই।

 

তবে সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন মডেলে থাকছে লিদার ক্যামেরা। তবে ব্যাটারি হবে আগের তুলনায় কিছুটা নিম্নমানের।তবে বিশাল আকৃতির (৬.৭ ইঞ্চির ডিসপ্লে) কারণে নতুন আইফোন হাতে নিতে একটু অসুবিধায়ই হবে বৈকি। আরেকটা অস্বস্তির কারণ এর দাম।

 

আইফোন ১২ প্রো ম্যাক্সের সম্ভাব্য দাম হতে পারে ১১৯৯ মার্কিন ডলার। অর্থাৎ ফোনটি কিনতে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে এক লাখেরও বেশি টাকা। আরও জানা গেছে, ৫জি সাপোর্টেড নতুন আইফোনের বক্সে ওয়াল চার্জার ও ইয়ারপডস দুটোর কিছুই রাখছে না অ্যাপল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com