সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

বিএনপি থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে বহিষ্কারের গুজব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যারিস্টার মওদুদকে বহিষ্কার করলেন মির্জা ফখরুল মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর সাথে দৈনিক প্রথম আলো পত্রিকার একটি ভুয়া স্ক্রিনশটও ব্যবহার করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিটিতে দাবি করা হচ্ছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুৎসা রটানোর অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে দেখা যাচ্ছে, মওদুদ আহমেদকে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

ইতোমধ্যে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও প্রথম আলোর নামে ভুয়া পোস্ট ব্যবহারের স্ক্রিনশট থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম ব্যারিস্টার মওদুদ আহমেদের বহিষ্কার নিয়ে সংবাদ প্রচার করা শুরু করে দিয়েছে। বিডি পলিটিক্স শিরোনাম করেছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যারিস্টার মওদুদকে বহিষ্কার করলেন মির্জা ফখরুল।” এছাড়া এটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সংবাদ মাধ্যমের পেইজেও শেয়ার হচ্ছে। বাংলা নিউজ পোস্ট একই শিরোনাম করেছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যারিস্টার মওদুদকে বহিষ্কার করলেন মির্জা ফখরুল।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রেস বিজ্ঞপ্তিটি দেখা যাচ্ছে তা ২৮ ডিসেম্বর ইস্যু করা হয়। এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যারিস্টার মওদুদ আহমেদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচারে লিপ্ত হওয়ার অভিযোগের পর তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যা দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণ হিসেবে প্রতীয়মান হয়। এমতাবস্থায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যারিস্টার মওদুদ আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।”

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দলীয় নেতাকর্মীদেরকে এই মুহূর্ত থেকে তার সঙ্গে কোনো প্রকার যেগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ করা হল।”

এই বিজ্ঞপ্তিটির বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি এই ধরণের কোনো প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করেনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, এধরনের কোনো চিঠি ইস্যু করা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com