সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নেই: ডিএমপি কমিশনার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকায় কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা দিয়ে থাকি। সে বিবেচনায় সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, কেউ ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করলে বা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com