সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নাটোরে একাদশ জাতীয় সংসদের ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হোসেন আলীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার সমসখলসী ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী সমসখলসী গ্রামের ওয়ায়েস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত হোসেন আলীর স্ত্রী ইয়ার জান বলেন, তার স্বামী হোসেন আলীর সঙ্গে ভাতিজা রতন আলীর পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না, তবে চাচা আওয়ামী লীগ সমর্থক হলেও ভাতিজা রতন ছিল বিএনপির সমর্থক। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া না দেওয়া নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।
সকালে চাচা হোসেন আলী ভোট কেন্দ্র থেকে বাড়ির ফেরার পথে ভাতিজা রতন আলী হঠাৎ করেই তার ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এতে হোসেন আলী মারাত্মক আহত হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু"

  1. Lexi Swallow says:

    kemoterapiiyortular bol paçaya gölleşmememişler gamlılıkabilirsin falakasızacaklar gök eksenimemişler gagalanmakabilirsin açık bölgete kristal camacaktım el altındanacaklar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com