মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

যাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে চিকিৎসাধীন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২১৬ বার পড়া হয়েছে

সম্প্রতি কোভিড -১৯ আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক বিজয়ী যাদুকর জুয়েল আইচ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে তার স্ত্রী বিপাশা আইচ সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুয়েল আইচ ৪ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন এবং জ্বরের মাত্রা ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড -১৯ পরীক্ষা করান। পাশাপাশি বুকের সিটি স্ক্যানও করান। পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে এবং তার ফুসফুসও সংক্রামিত হয়েছে।

 

বিপাশা জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যাদুকরকে সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে সেবার মান ভালো না হওয়ায় হাসপাতাল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার। পরে মঙ্গলবার বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয় এবং তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য বিপাশা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তার শারীরিক অবস্থা সম্পর্কে বিপাশা আইচ জানিয়েছেন, তার স্বামী জ্বর এবং কাশিতে ভুগছেন। তিনি নাকে গন্ধ ও মুখের স্বাদ হারিয়েছেন এবং তাকে অক্সিজেন দেয়া হলেও শ্বাসকষ্ট নেই।

 

জুয়েল আইচ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপেও ভুগছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com