মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

করোনায় সশস্ত্র বাহিনীর ১৯৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন সামরিক সদস্য এবং ১৭৯ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণের পর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ৯০২ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে বা আবাসস্থলে ফিরেছেন। আক্রান্তদের বাকি ৪৭৫ জন বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে (৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত) ৪৩৯ জন সামরিক সদস্য বা তাদের পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে একজন কর্মরত সামরিক সদস্য ও ষাটোর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com