বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

বড় মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে ছোট মেয়েকে বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে
বড় মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে ছোট মেয়েকে বিক্রি!

নিজের ১২ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। বিক্রি করার কারণ কী? বড় মেয়ে শ্বাসকষ্টের রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড়ের জন্যই নিজের মেয়েকে ছিন্না সুব্বাইয়া (৪৬) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন দম্পতি।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত ছিন্না সুব্বাইয়া ওই ১২ বছরের মেয়েটিকে বিয়ে করে। যদিও একদিন পরেই নারী ও শিশু কল্যাণ দফতরের উদ্যোগে মেয়েটিকে উদ্ধার করা গেছে। শিশুটিকে জেলা শিশু স্বাস্থ্য দফতরে রাখা হয়েছে এবং তার কাউন্সেলিং করানো হচ্ছে।

পুলিশ জানায়, কোত্তুরের বাসিন্দা ওই দম্পতি প্রতিবেশী সুব্বাইয়ার কাছে টাকা চেয়েছিলেন। পরে মেয়েকে বিক্রি করার প্রতিদান হিসেবে ১০ হাজার টাকা দিতে রাজি হয় সে। যদিও ওই দম্পতি তার কাছে ২৫ হাজার টাকা চেয়েছিল।

পুলিশ জানতে পারে, বিবাদের কারণে কিছুদিন আগেই সুব্বাইয়ার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তার পর থেকেই ওই প্রতিবেশী ১২ বছরের মেয়েটিকে বিয়ে করার ইচ্ছে হয়েছিল তার। বুধবার মেয়েটিকে বিয়ে করার পর দামপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় সুব্বাইয়া। প্রতিবেশীরা জানতে পেরেই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন। প্রধান শিশু কল্যাণ দফতরে যোগাযোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com